বিএনপির ২৭ আর ১০ দফা রাজনৈতিক বেয়াদবি: ইনু

বিএনপির ২৭ আর ১০ দফা রাজনৈতিক বেয়াদবি: ইনু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

‘অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে জাসদের স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১,৭৫ ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না। বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি না সেটাই দেখার বিষয়।’

ইনু বলেন, ‘জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।’

জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইনু। জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading