গণঅবস্থান কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে যাবে বিএনপি

গণঅবস্থান কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে যাবে বিএনপি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

পূর্ব ঘোষিত গণঅবস্থান কর্মসূচির অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে মিন্টুরোডে অবস্থিত ডিএমপি কার্যালয়ে যাবেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দুই সদস্যের প্রতিনিধি দল বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ডিএমপিতে গিয়ে দেখা করবেন। তারা গণঅবস্থান কর্মসূচির বিষয়ে অনুমতি চাইবেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading