বিএনপি সন্ত্রাসী সংগঠন, প্রমাণ আছে : শেখ পরশ

বিএনপি সন্ত্রাসী সংগঠন, প্রমাণ আছে : শেখ পরশ

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

‘বিএনপি সন্ত্রাসী সংগঠন, এর ভুরি ভুরি প্রমাণ আছে’- এমন মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তর আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর ফার্মগেটের যুবলীগ চত্বরে আয়োজিত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

তিনি এ সময় বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম এসেছিল মোস্ট ওয়ান্টেড তালিকায়। আন্তর্জাতিক মানি লন্ডারিং মামলাতেও তিনি দুর্নীতির বরপুত্র এবং সারা বিশ্বে কুখ্যাত।

‘এছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলা, একুশে আগস্টের গ্রেনেড হামলা ও দুর্নীতির কারণে দেশ-বিদেশে তার ব্যাপক সুনাম আছে। এই কুখ্যাত সন্ত্রাসী এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজনৈতিক দল এখন আমাদেরকে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করার রাজনৈতিক কৌশল হাতে নিয়েছে।’

‘বিএনপির নেতাদের বলতে চাই জনগণকে আপনারা ভিকটিম বানানোর স্পর্ধা দেখাবেন না। জনগণের অধিকার অর্থাৎ জনগণের জান-মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙা জবাব আপনারা রাজপথেই পাবেন’, বলেন পরশ।

স্বাধীনতার পর এই প্রথম এ দেশের মেহনতি মানুষ তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করছে জানিয়ে তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা নিশ্চিত হয়েছে। এই প্রথম খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি এটি নিকৃষ্ট সংগঠন, মানবাধিকার লঙ্ঘনকারী সংগঠন। জনবিচ্ছিন্ন এই সংগঠনটি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading