সূচকের উত্থান, লেনদেন বাড়ল ২০০ কোটি টাকা

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ ফেব্রুয়ারি) ডিএসই সব সূচকই বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আজ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ ৫ পয়েন্ট ও ‘ডিএসই-৩০’ ৬ পয়েন্ট বেড়েছে। সূচক দ’টি যথাক্রমে ১৩৭৪ ও ২২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের হয়েছে ৭৪৮ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকার। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেনের হয়েছিল ৫৫৩ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকা। ফলে একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা।

বুধবার ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading