সূচকের পতন, লেনদেন তলানিতে

সূচকের পতন, লেনদেন তলানিতে

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন নেমেছে তলানিতে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে রোববার (১৯ ফেব্রুয়ারি) ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৫৫ কোটি ১৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২২১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading