লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইতে শিপিং করপোরেশনের ১৯ লাখ ৫৮ হাজার ৭০২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৬ কোটি ৯৫ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের ১৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

রোববার লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৫১ লাখ, এপেক্স ফুটওয়্যারের ১১ কোটি ৪৩ লাখ, জেমিনি সী ফুডের ১০ কোটি ৫৫ লাখ, সি পার্ল বিচ রিসোর্টের ৯ কোটি ৯৩ লাখ, ওরিয়ন ফার্মার ৯ কোটি ৫১ লাখ, বিকন ফার্মার আট কোটি ৩৮ লাখ এবং মুন্নু অ্যাগ্রোর সাত কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading