বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বিএনপি: কামরুল ইসলাম

বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বিএনপি: কামরুল ইসলাম

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৪৫

ক্ষমতায় বসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

তিনি বলেছেন, ‘বিএনপির সঙ্গে জনগণ নেই। ক্ষমতায় আসার জন্য বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে দলটি। বিকল্প পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের সেই আশা নিরাশাই থেকে যাবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পালাবদলের কোন সুযোগ নেই।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা ব্যাহত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে সভায় পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরন রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading