সাপ্তাহিক দর পতনের শীর্ষে জেনারেল ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৫টির দর বেড়েছে, ১৪১টির দর কমেছে, ২২২টির দর অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্বোধনী দর ছিল ৬৪ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৪ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১০ টাকা ৩০ পয়সা বা ১৫.৯৭ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং ১৩.৩৭ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যার ১২.৮৩ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১১.৯৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ১১ শতাংশ, ইনটেচ ১০.৭৩ শতাংশ, প্রগতি লাইফ ৯.৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৯.৮৫ শতাংশ, ডমিনেজ স্টিল ৯.৫০ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

