২৩ মার্চ ডিভিডেন্ড দেবে প্রাইম লাইফ
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০
পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ইউডি/এ

