জামিন পেলেন মাহির স্বামী রকিব সরকার

জামিন পেলেন মাহির স্বামী রকিব সরকার

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩৫

এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। সোমবার (২০ মার্চ) দুপুরে রকিব সরকারের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেন আদালত।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক জানান, দুপুরে রকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায় তাকে জামিন দিয়েছেন।

কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার (১৭ মার্চ) মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন। গত শনিবার (১৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহি সরকারকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ।

একই মামলার আসামি রকিব সরকার গত রোববার সকালে দেশে ফেরেন। হজ পালন করতে তারা সৌদি আরবে অবস্থান করছিলেন। রকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুটি মামলায় আদালত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন রকিবের আইনজীবী আনোয়ার সাদত সরকার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading