লেনদেনের শীর্ষে সী পার্ল
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ মার্চ) কোম্পানিটির ৪৮ লাখ ৮৯ হাজার ৪০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৪ কোটি ৯৯ লাখ টাকা।
আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হলো- এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, বেঙ্গল উন্ডস্বর এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
ইউডি/এ

