নতুন সময়সূচিতে বসবে আপিল বিভাগের চেম্বার জজ আদালত

নতুন সময়সূচিতে বসবে আপিল বিভাগের চেম্বার জজ আদালত
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১৫

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছেন কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী সোমাবার (২৭ মার্চ) থেকে সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading