প্রেমিকার জুতো হাতে বলিউডের ‘গ্রিক গড’!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:০০
বলিউডের অন্যতম সুপারস্টার হৃতিক রোশন। যাকে বলিউডের ‘গ্রিক গড’ বলে ডাকা হয়। আর তাই বড়পর্দায় তাকে দেখে অনুপ্রাণিত হন লাখ লাখ দর্শক। এবার সেই হৃতিক রোশনই বাস্তব জীবনে প্রতিচ্ছবি দেখে ফেললেন ভক্তরা, যা নেট দুনিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ার সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় আম্বানিদের একটি অনুষ্ঠানে প্রেমিকা সাবা আজাদের জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক!
প্রেমিকার প্রতি হৃতিকের প্রেম, শ্রদ্ধা এবং সম্মান দেখে রীতিমতো আপ্লুত অনুরাগীরা। নেটিজেনরা মনে করছেন, হৃতিকের এই আচরণ যুবসমাজের কাছে একটি পজিটিভ দৃষ্টান্ত।
হৃতিক-সাবার প্রেমের খবর যদিও ছিল গুঞ্জন তবে তা এবার সবার কাছে নিশ্চিত হয়ে গেছে। হৃতিক যে ভালবেসেই প্রেমিকার জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তা অভিনেতার চোখেমুখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল।
সাবা আজাদের পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। তিনি একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান।
‘সবাই মিলে পুরো দেশটা ঘুরে দেখছি’, জাপান থেকে জয়া
২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।
ইউডি/এ

