গোলানে ছোড়া রকেটের পাল্টায় সিরিয়ায় ইসরায়েলের হামলা
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:০০
ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি লক্ষ্য করে রকেট ছোড়ার পাল্টায় সিরিয়ায় আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গোলান লক্ষ্য করে রকেটগুলো ছোড়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে লেবাননভিত্তিক আল-ময়দান টিভি।
ইসরায়েল জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে মোট ছয়টি রকেট ছোড়া হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তাদের উত্তর সীমান্তে পাল্টাপাল্টি গুলিবর্ষণ নিয়ে তুমুল উত্তেজনা বহাল আছে। এর মধ্যেই রোববার ভোরের আগে ইসরায়েল গোলানে রকেট ছোড়ার প্রত্যুত্তরও দেয় বলে তাদের সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
ইসরায়েল জানিয়েছে, গোলান লক্ষ্য করে ছোড়া রকেটগুলোর মধ্যে মাত্র তিনটি ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ড অতিক্রম করে, এর মধ্যে দুটি পড়ে খোলা মাঠে, তৃতীয়টি অকার্যকর করে দেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা।
পরে তারা সিরিয়ার যেখান থেকে রকেট ছোড়া হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে কামানের গোলা ছোড়ে ও ড্রোন হামলা চালায়।
মুসলিমদের কাছে পবিত্র রমজান মাসের রাতে জেরুজালেমের আল-আকসা মসজিদে পুলিশি অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছানোর পর পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটছে।
আল-আকসা মসজিদে ওই অভিযানে পুলিশ প্রার্থনারতদের পেটাচ্ছে, এমন দৃশ্য সম্বলিত ভিডিও তাৎক্ষণিকভাবে অনলাইনে ছড়িয়ে যায়। আরব দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, জেরুজালেম নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকাও।
জাপানে ৩০ বছরের কমবয়সী অর্ধেক মানুষ সন্তান চান না
পুলিশ বলছে, আতশবাজি আর পাথর নিয়ে মসজিদের ভেতর নিজেদের অবরুদ্ধ করে রাখা বিভিন্ন গোষ্ঠীকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যেই তারা ওই অভিযান চালিয়েছিল।
জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত আল-আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। উভয় ধর্মাবলম্বীদের কাছে পবিত্র বলে বিবেচিত হওয়া এ স্থানটি তাদের মধ্যকার উত্তেজনার অন্যতম বড় কারণও।
মুসলিমরা মসজিদ কম্পাউন্ডের ভেতরে অ-মুসলিম প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ইহুদি দর্শনার্থীরা প্রায়ই তা ভেঙে ফেলে। এ নিয়ে হরহামেশাই দুই পক্ষের মধ্যে সহিংসতা বেধে যায়।
২০২১ সালে এরকম সহিংসতাকে কেন্দ্র করেই ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ দিনের যুদ্ধ চলে। সীমান্তে শুক্রবারের গোলাগুলি সেই যুদ্ধের কথা স্মরণও করিয়ে দিয়েছে।
ইন্ডিয়াকে অত্যাধুনিক হেলফায়ার-টর্পেডো দিচ্ছে আমেরিকা
বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়েছিল; এর পাল্টায় তেল আবিবও লেবানন ও গাজায় হামাস সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় আঘাত হানে।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল গোলান মালভূমির বড় অংশ জায়গা দখল করে, ১৯৮১ সালে তারা ওই এক হাজার ২০০ কিলোমিটার এলাকাকে নিজেদের ভূখণ্ডভুক্ত করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য এখনও পুরো গোলান মালভূমিকেই সিরিয়ার অংশ বলেই মনে করে।
আমার ভয়ঙ্কর রকমের ভালোবাসা দরকার: মাহি
শনিবার পৃথক এক ঘটনায় ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে এক সংঘাতে ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পরে ইসরায়েলের সেনাবাহিনীও তাদের গুলিতে একজনের মৃত্যুর কথা স্বীকার করে নেয়।
ইউডি/এ

