হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ জুলাই ২০২৩ । আপডেট ১৩:৪০

ইন্ডিয়া পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

রবিবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, ইন্ডিয়ার পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে একদিন বন্ধের পর আজ (রবিবার) ১২ টা থেকে ইন্ডিয়ার সাথে পণ্য আমদানি এবং রপ্তানি শুরু হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading