এক ফ্রেমে জয়া ও মিথিলা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ । আপডেট ১৪:৫০
টলিউডে মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এবার সৃজিত মুখার্জির স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও জয়া আহসানকে এক ফ্রেমে দেখা গেছে। তবে সম্প্রতি আবার আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। কারণ, দীর্ঘ পাঁচ বছর পর তারা একসঙ্গে কাজে ফিরছেন।
এ ছাড়া জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের বিষয়টি মোটেই ভাবায় না মিথিলাকে; বরং তিনি এটা স্বাভাবিকভাবেই দেখেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তার প্রমাণ মিলল।
জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। কখনও গা ঘেঁষে বসে। আবার কখনও জয়া মিথিলাকে পরম আদরে খাইয়েও দিয়েছেন অভিনেত্রী।
এদিকে স্বামীর সাবেকের সঙ্গে মিথিলাকে দেখে চর্চায় মেতে ওঠেন নেটিজেনরা।
নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটি জয়ার তৃতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তেও কাজ করেছেন তিনি। এবারের সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ও সাড়া এই অভিনেত্রীকে মুগ্ধ করেছে।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। দর্শকদের প্রতি ভালোবাসার শেষ নেই। যেভাবে ‘অর্ধাঙ্গিনী’র জন্য তারা সাড়া দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির পর থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে আসছেন, প্রশংসা করছেন। মন ভরে গেছে। এছাড়া টানা ৬ সপ্তাহ দর্শকরা সিনেমাটির সঙ্গে ছিলেন। এখন সপ্তম সপ্তাহেও আছেন।
সম্প্রতি সৃজিতের ‘দশম অবতার’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এতে প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু তিনি সন্তানসম্ভবা হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। জয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা।
ইউডি/কেএস

