৭৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে

৭৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ । আপডেট ১৪:০০

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে ৭৫ জন করে বছরে দুই সেমিস্টারে ১৫০ জন এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে ১০০ জন শিক্ষার্থীকে আইন বিভাগে ভর্তি করতে পারবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন।

আপিল বিভাগের দেওয়া এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি করা হয়।

আজকের এই রিভিউ রায় ২০১৭ সালে দেওয়া আপিল বিভাগের রায় থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী আহসানুল করিম।

এর আগে, আপিল বিভাগের দেওয়া রায় অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে ৫০ জন করে বছরে দুই সেমিস্টারে ১০০ জন আইনের ছাত্র ভর্তি করতে পারতেন। তবে যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় আদালতের আদেশ অমান্য করে প্রতি সেমিস্টারে ৫০ এর অধিক আইনের ছাত্র ভর্তি করেছেন সে সব বিশ্ববিদ্যালয়কে ৫০ এর অধিক ভর্তি করা প্রতি ছত্রের জন্য ২৫ হাজার টাকা করে জরিমানা দিতে আজকের রিভিউ রায়ে নির্দেশ দেয়া হয়েছে। আর এই জরিমানার টাকার ৮০ শতাংশ বার কাউন্সিলের রিলিফ ফান্ডে এবং ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading