এখন থেকে সরকারের কাছে কোনো দাবি করব না: সেলিমা রহমান

এখন থেকে সরকারের কাছে কোনো দাবি করব না: সেলিমা রহমান

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:‌৩৫

আজ থেকে সরকারের কাছে আমরা আর কোনো দাবি করব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে, এখন থেকে আমরা লড়াই করে খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্ত করব। এই লড়াই আমাদের চলছে, আন্দোলনও চলছে। আজ কোথাও আইনের বিচার নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগ সম্পূর্ণ পদদলিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। সেলিমা রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না। মহান ভাষা দিবসের মাসেও তারা কোনো কথা বলতে পারছে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে কারাগারে গিয়েছেন বিএনপি অসংখ্য নেতাকর্মী। তারা এখনো কারাগারে নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছেন।

সেলিমা রহমান বলেন, সামনে রমজান আসছে, দ্রব্যমূল্য নিয়ে সাধারণ জনগণ চিন্তিত। জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। সরকার প্রতিদিন বলছে দাম কমাবে কিন্তু দাম কমবে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ এর সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন। ছাত্রসমাজ, নারীসমাজসহ দেশবাসীকে রাজপথে নেমে আহ্বান জানান তিনি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading