আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, আপডেট ১৯:১৫

আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ পুলিশ অনুমতি দেয়নি। যে কারণে সমাবেশ আপাতত স্থগিত। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আগামী ২৬ এপ্রিল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশ স্থগিত করা হয়েছে। হিট অ্যালার্টের কারণে এটি স্থগিত করা হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading