ডিএফপি’র নবনিযুক্ত ডিজি’কে দৈনিক উত্তরদক্ষিণের অভিনন্দন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মে, ২০২৪, আপডেট ১৯:৫৫
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) আকতার হোসেনকে অভিনন্দন জানিয়েছে দৈনিক উত্তরদক্ষিণ। এ পদে নিয়োগ পাওয়ায় রবিবার (২৬ মে) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক উত্তরদক্ষিণের নির্বাহী সম্পাদক মো. আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সাংবাদিকরা।
তথ্য ক্যাডারের কর্মকর্তা আকতার হোসেনকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
উল্লেখ্য, আকতার হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা। প্রায় দুই মাস শূন্য থাকার পর তাকে ডিএফপি’র ডিজি পদে নিয়োগ দেয়া হয়। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি তথ্য অফিসার পদে যোগ দেন তিনি। ২০০৩ সালের ৩০ এপ্রিল সিনিয়র তথ্য অফিসার এবং ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর উপ-প্রধান তথ্য অফিসার হন। ২০১৭ সালের ২৯ মার্চ সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার পদে পদোন্নতি পান আকতার হোসেন।
ইউডি/রানা

