ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুন, ২০২৪, আপডেট ১৩:৩০

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (০২ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়া পূর্ভাবাসে এ তথ্য জানানো হয়।

পূর্ভাবাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি বা ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কমতে পারে তাপপ্রবাহ:

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস বলেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে, তা আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্র ২১.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামে এবং সর্বোচ্চ তাপমাত্র ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। এছাড়া সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading