বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বৃদ্ধি নিয়ে পরিবেশমন্ত্রীর আপত্তি

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বৃদ্ধি নিয়ে পরিবেশমন্ত্রীর আপত্তি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, আপডেট ১৯:০০

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ২০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ১০০ টাকা করা হয়েছে। এ বিষয়টিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (০৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, এখানে একটা রাজস্ব চাহিদা আছে। তবে এতো বাড়ানো উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা অযৌক্তিক।

সাবের হোসেন চৌধুরী আরও জানান, পরিবেশদূষণ রোধে প্রতিটি বিভাগে দুটি করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত (এসইউপি) স্কুল ক্যাম্পাস বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে পাঁচটি স্কুলকে গ্র্যাজুয়েশন সিরেমনির মাধ্যমে এসইউপিমুক্ত করা হয়েছে।

এর আগে, এ বিষয়ে মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে গত ২১ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া দৈনিক পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে। গার্ডেনে প্রবেশের গেটেও এ নিয়ে নির্দেশনামূলক ব্যানার টানানো হয়েছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading