এবার রাজপথে বুয়েট শিক্ষার্থীরা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ০২:৫২
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) দিনগত রাত ১টা ৫০মিনিটে বুয়েটের মেইন গেটে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে বকশিবাজার, শহীদ মিনারের পাশ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য গিয়ে সেখান থেকে পুনরায় ক্যাম্পাসে ফিরে যান।
এ সময় তারা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ স্লোগান দেন। মিছিলের একজন সমন্বয়ক বলেন, ‘আমরা সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছি। এর আগেও আমরা কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছিলাম।

