আসিয়ানের সদস্য হতে ইন্দোনেশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

আসিয়ানের সদস্য হতে ইন্দোনেশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার (৩ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:০০

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সেই সঙ্গে ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের ব্যবসার জন্য আরও সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো রবিবার (৩ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয় বলে সরকারপ্রধানের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, আমি আশা করি ইন্দোনেশিয়া আমাদের আসিয়ানের সদস্যপদ পেতে সাহায্য করবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, আগামী জানুয়ারিতে মালেশিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে।

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দেশের সমর্থনের কথা বলেন। তিনি বলেন, ইন্দোনেশিয়া আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের আবেদন ‘নিবিড়ভাবে অনুসরণ’ করবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading