৮ নভেম্বর ঢাকায় বিএনপির র‍্যালি

৮ নভেম্বর ঢাকায় বিএনপির র‍্যালি

উত্তরদক্ষিণ। সোমবার (৪ নভেম্বর), ২০২৪, আপডেট ২০:৩০

৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

কর্মসূচির মধ্যে ৬ নভেম্বর আলোচনা সভা, ৭ নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ৮ নভেম্বর জাতীয় র‍্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading