বিদ্রোহীরা আলেপ্পোতে প্রবেশ করেছে, নিশ্চিত করল সিরিয়ার সেনাবাহিনী

বিদ্রোহীরা আলেপ্পোতে প্রবেশ করেছে, নিশ্চিত করল সিরিয়ার সেনাবাহিনী

উত্তরদক্ষিণ। শনিবার (৩০ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:১৫

সিরিয়ার সেনাবাহিনী শনিবার জানিয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোতে ঢুকে পড়া বিদ্রোহীদের এক বড় ধরনের হামলায় তাদের বহু সেনা নিহত হয়েছেন।

ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এই আশ্চর্য আক্রমণের নেতৃত্ব দিয়েছে। ২০২০ সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ অনেকটা স্থবির হয়ে ছিল, কিন্তু আল-শামের এই হামলায় পরিস্থিতি বড় ধরনের একটা ঝাঁকুনি খেয়েছে। এতে কয়েক অংশে বিভক্ত সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে যুদ্ধ আবার পুনরুজ্জীবিত হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা হাতছাড়া হয়ে যাওয়া এলাকায় রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধার করতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

বিদ্রোহীদের অগ্রগতি স্বীকার করে সিরিয়ার সেনাবাহিনীর কমান্ড জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোর বিশাল অংশে প্রবেশ করেছে। আট বছর আগে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার পর থেকে নগরীর ওই অংশগুলো পুরোপুরি রাষ্ট্রের কর্তৃত্বাধীনে ছিল।

সামাজিক মাধ্যমে আলেপ্পো থেকে আসা ছবিগুলোতে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধাদের একটি দল রাতে নগরীটিতে প্রবেশ করার পর সেখানকার সাদাল্লাহ আল-জাবিরি স্কয়ারে জড়ো হয়েছেন, তাদের পেছনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশাল একটি বিলবোর্ড দেখা যাচ্ছে।

টেলিভিশন ফুটেজে আলি জুম্বা নামের এক বিদ্রোহী যোদ্ধা বলেন, আমি আলেপ্পোর সন্তান। আট বছর আগে ২০১৬ সালে আমি এখান থেকে বাস্তুচ্যুত হয়েছিলাম। খোদাকে ধন্যবাদ আমরা মাত্রই ফিরে এসেছি। এটি বর্ণনাতীত এক অনুভূতি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading