ভোটের অধিকার আদায়ে ৫ অগাস্টের মত রাস্তায় নামতে হবে: ফখরুল

ভোটের অধিকার আদায়ে ৫ অগাস্টের মত রাস্তায় নামতে হবে: ফখরুল

উত্তরদক্ষিণ। সোমবার (২৩ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:০০

আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে না চাইলে ভোট ও ভাতের অধিকার আদায়ে আবারও ৫ আগস্টের মত ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান? না কি আবার সেই আওয়ামী লীগে নৌকায় ফিরে যেতে চান?

তখন সভায় উপস্থিত নেতাকর্মীরা না সূচক জবাব দিলে তিনি বলেন, ওই যেমন ৫ অগাস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, ঠিক সেইমত ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার আদায়ের জন্য, ন্যায়বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য জন্য, নিজের অধিকার আদায়ের জন্য।

“এ নিয়ে সাম্প্রদায়িক একটি সম্প্রীতি বিশ্বের আর কোনো দেশে নেই, পাশে ইন্ডিয়ায় নেই। শুধু বাংলাদেশে সেই সম্প্রীতি আছে।”

বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই মন্তব্য করে তিনি বলেন, সুতরাং আমাদেরকে এখানে ওই ধরনের কথা বলে দেশে সাম্প্রদায়িকতা হচ্ছে, এটা আমরা মানতে রাজি নই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই।

বিএনপির মহাসচিব বলেন, ভোট চাইতে আসি নাই। দেশ, মাটি, মানুষের জন্য প্রয়োজন হলে আবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে, আমরা যদি কখনো সুযোগ পাই, জনগণের ভোটের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করবো এই বাংলাদেশে সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading