ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল পথে নতুন ট্রেন মঙ্গলবার থেকে

ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল পথে নতুন ট্রেন মঙ্গলবার থেকে

উত্তরদক্ষিণ। সোমবার (২৩ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৪০

পদ্মা সেতু হয়ে দক্ষিণে ট্রেন চলাচলে নির্মিত নতুন রেলপথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে মঙ্গলবার।

ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী জংশন হয়ে খুলনা যাবে ‘জাহানাবাদ এক্সপ্রেস’। আর বেনাপোল যাবে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’। এই দুই পথে যেতে চার ঘণ্টার কম সময় লাগবে।

সোমবার (২৩ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই দুটি ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে গত শনিবার। টিকেট কেনা যাচ্ছে অনলাইন এবং নির্ধারিত স্টেশনের কাউন্টার থেকে। দুটি ট্রেনেরই সাপ্তাহিক বিরতি থাকবে সোমবার।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ট্রেন দুটি উদ্বোধন করবেন।

বর্তমানে ঢাকা থেকে খুলনার পথে দুটি আন্তঃনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘চিত্রা এক্সপ্রেস’ চলাচল করে।

এর মধ্যে ‘সুন্দরবন এক্সপ্রেস’ পদ্মা সেতু হয়ে এবং ‘চিত্রা এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করছে। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ঢাকা-খুলনা রুটে নকশীকাঁথা নামে একটি কমিউটার ট্রেন চলছে।

এর আগে ঢাকা থেকে বেনাপোল রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ চলাচল করত বঙ্গবন্ধু সেতু হয়ে। এটি এখন পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, দর্শনা ও যশোর হয়ে বেনাপোলে যায়।

নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে ১০টায়। আবার ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে রাত ৮টায়, খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading