ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২ দশমিক ৯২ শতাংশে

ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২ দশমিক ৯২ শতাংশে

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৫:০০

গেল ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২ দশমিক ৯২ শতাংশে নেমে এসেছে। আগের মাস নভেম্বরে যা ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিও গত বছরের শেষ মাসে কমে ১০ দশমিক ৮৯ শতাংশে নেমে এসেছে। আগের মাস নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

গত জুলাইয়ের পর থেকে অক্টোবরের খাদ্য মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। এ সময় মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটে। ফলে ১৪ দশমিক ১০ শতাংশে পৌঁছায় মূল্যস্ফীতি।

এদিকে, ডিসেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে। আগের মাসে এটি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading