নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার (০২ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫৯

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে হবে। উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটা অপরাধ, সবাইকে এটি মেনে চলতে হবে।

রবিবার (২ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ।

তিনি আরও বলেন, এখন রমজান চলছে, সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন প্রকাশ্যে খাবার না খান। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading