অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরতে কোহলির শর্ত

অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরতে কোহলির শর্ত

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৩:২০

কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ২০১৩ সালের পর এবারই প্রথম আইসিসির এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত। এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন রোহিত শর্মার দল। আর সংক্ষিপ্ত ফরম্যাটের চ্যাম্পিয়ন হওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। তবে অবসর ভেঙে আবার এ ফরম্যাটে ভারতের হয়ে খেলতে নামতে পারেন বলে জানিয়েছেন তিনি, তবে দিয়েছেন এক শর্তও।

১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর অলিম্পিকে ভারত যদি ফাইনালে ওঠতে পারে তাহলেই অবসর ভেঙে আবার টি-টোয়েন্টি খেলতে নামবেন বলে জানিয়েছেন কোহলি। সম্প্রতি এক অনুষ্ঠানে কোহলি বলেন, “যদি ভারত ২০২৮ অলিম্পিকের ফাইনালে উঠতে পারে, তা হলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিক্সের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।”

তিনি আরও বলেন, “অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভাল ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভাল হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিক্সেও খেলতে পারব। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ সুযোগ।”

এদিকে টি-টোয়েন্টিকে বিদায় বলা কোহলি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন টেস্ট ও ওয়াওডে ফরম্যাতে। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর পর কি করবেন এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, “চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব। এখন কোনও কীর্তি স্থাপনের জন্য খেলি না।”

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading