আরপিএমপির উপ-কমিশনার শিবলী কায়সারকে প্রত্যাহার

আরপিএমপির উপ-কমিশনার শিবলী কায়সারকে প্রত্যাহার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৫: ৫৫

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির উপ-কমিশনার (প্রশাসন) হাবিবুর রহমান।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করতে আসা পলাশ হাসান নামে এক বাদীকে মারধর ও কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে গুলি করতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে রংপুর কোতোয়ালি থানায় পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে বাদীকে মারধর, কনেস্টবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করার চেষ্টা এবং একজন পরিদর্শক পদবির কর্মকর্তার ওপর হাত তোলার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। পুলিশ হেডকোর্য়াটার্সে প্রতিবেদনও জমা পড়ে।

আরপিএমপির উপ-কমিশনার (অপরাধ, অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান বলেন, ‍“থানায় বাদীকে মারধর, গুলির চেষ্টার বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে। গত শনিবার তাকে রংপুর থেকে প্রত্যাহার করে হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।”

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading