ধর্ষণ চেষ্টার শিকার হওয়া শিশুকে দেখতে গেলেন আফরোজা আব্বাস

ধর্ষণ চেষ্টার শিকার হওয়া শিশুকে দেখতে গেলেন আফরোজা আব্বাস

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৬: ০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগ‌ঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার হওয়া ভুক্তভোগি আট বছর বয়সের শিশুকে দেখতে গিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস।

রবিবার (১৬ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে আটিগ্রাম এলাকায় ভুক্তভোগি শিশুর বাসায় যান তিনি।

এসময় শিশুটির অভিভাবকদের সাথে কথা বলে তিনি তাদের খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তাও দেন।

আফরোজা আব্বাস তাদের জানান, তারেক রহমান এই পরিবারটির পাশে আছেন এবং শিশুটির চিকিৎসাসহ আইনগত সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন।

আফরোজা আব্বাসের সাথে এসময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস পরে সাংবাদিকদের বলেন, “মাগুরার আছিয়া ধর্ষণকারির বিচার হলে পরবর্তীতে দেশে শিশু নির্যাতনের এতোগুলো ঘটনা ঘটতো না। সারা দেশে লাগামহীন ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনার জন্য বিগত শেখ হাসিনার সরকারের বিচার ব্যবস্থাই দায়ী।”

তিনি বলেন, “আওয়ামী সরকার কোন ধর্ষণের বিচার না করে তাদের পুরস্কৃত করায় দেশে গণধর্ষণের প্রবণতা সৃষ্টি হয়েছে।”

ধর্ষণ রোধে বর্তমান সরকারকে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে ধর্ষণকারিদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসিয়ে ঝুলিয়ে বিচার নিশ্চিতসহ কঠোর আইন প্রণয়নের দাবিও জানান জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী।

গত ১৪ মার্চ (শুক্রবার) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় মায়ের কাছ থেকে টাকা নিয়ে শিশুটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় মুদি দোকানি সেলিম চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। তখন আশেপাশের লোকজন শিশুর চিৎকার শুনে এসে সেলিমকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সেলিমকে আটক করে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading