ডোবায় মিলল নিখোঁজ কৃষকের মাথাবিহীন মরদেহ

ডোবায় মিলল নিখোঁজ কৃষকের মাথাবিহীন মরদেহ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৭: ০০

রাজশাহীর মোহনপুরে নিখোঁজের সাত দিন পর কালভার্টের নিচের ডোবা থেকে আলতাফ হোসেন (৫২) নামে এক কৃষকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সইপাড়ার তুলশিক্ষেত্র সড়কের বক্সকালভাটে দক্ষিণপাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলতাফ হোসেন উপজেলার ধুরইল মন্ডলপাড়ার মৃত কুদ্দুস আলী শাহের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

জানা গেছে, বেলা ১১টার দিকে তুলশিক্ষেত এলাকার কালভাটের পাশের ডোবায় পড়ে ছিল আলতাফের মরদেহ। এরপর স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের শরীরের পোশাক দেখে পরিবার আলতাফের মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে আলতাফ হোসেন গত ৯ মার্চ নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এনিয়ে প্রথমে আলতাফের পরিবার মোহনপুর থানায় নিখোঁজের জিডি করেন। পরবর্তীতে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ তুলে ৬ জনকে আসামি করে থানায় মামলা করে পরিবার। নিখোঁজের সাতদিন পরে আলতাফের মাথাবিহীন মরদেহ উদ্ধার হলো ডোবা থেকে।

এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading