নারায়ণগঞ্জে পুকুরে মিলল ৩ নারী-শিশুর খণ্ডিত দেহ, স্বামী আটক

নারায়ণগঞ্জে পুকুরে মিলল ৩ নারী-শিশুর খণ্ডিত দেহ, স্বামী আটক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে স্থানীয়রা পুকুরপাড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, লামিয়া, তার বড় বোন স্বপ্না ও লামিয়ার চার বছর বয়সি ছেলে আব্দুল্লাহ হাবিব।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি বলেন, ‘মিজমিজি এলাকার একটি পুকুরে বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য। পিবিআই ঘটনাস্থলে তদন্ত করছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করা হয়েছে। তিনি এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পারিবারিক কলহ ও যৌতুক দাবির জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানায় পুলিশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading