উৎপাদনে এসেছে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

উৎপাদনে এসেছে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

উত্তরদক্ষিণ। শনিবার (১২ এপ্রিল), ২০২৫, আপডেট ২১:২০

উৎপাদনে এসেছে আদানির বিদ্যুৎকেন্দ্র। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ আদানির প্রথম ইউনিট আন্তঃদেশীয় গ্রিডে সংযুক্ত হয়। সন্ধ্যায় ৭টা পর্যন্ত ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে। এই ইউনিটটি পূর্ণ ক্ষমতায় চালু হতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় প্রয়োজন হবে।

আদানির একটি সূত্র বলছে, অন্য ইউনিটটির কারিগরি ত্রুটি মেরামতের কাজ করছে তারা। এতে কিছুটা সময় লাগতে পারে।

পিডিবির (উৎপাদন) জহুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোয়া ৬টায় গ্রিডে যুক্ত হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ৩-৪ ঘণ্টা সময় লাগে। সন্ধ্যা ৭টা নাগাদ গ্রিডে এসেছে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ। ধীরে ধীরে এই সরবরাহ বাড়তে থাকবে।’

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং গতকাল শুক্রবার রাতে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। এতে ৮০০ মেগাওয়াট করে দুইটি ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যায়।

সর্বশেষ গত ৭ এপ্রিল দুপুর ১টায় আদানি থেকে ১৩০৩ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এসেছে। সন্ধ্যায় সেটি বেড়ে ঘণ্টা প্রতি ১৩৬০ থেকে ১৩৬৬ মেগাওয়াট বিদ্যুৎ এসেছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading