ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১১:২০

বৈশাখের শুরু থেকে বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানের তেমন উন্নতি হয়নি। শুক্রবার (১৮ এপ্রিল) ছুটির দিন হলেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে জানিয়েছে একিউআই সূচক।

সকাল পৌনে ৯টায় দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা একিউআই স্কোর ১৮৯ নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর ২৬৯ পয়েন্ট নিয়ে সেনেগালের ডাকার রয়েছে তালিকার শীর্ষে।

এছাড়া ১৬৫ পয়েন্ট নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয়, ১৬৩ নিয়ে ভিয়েতনামের হ্যানয় চতুর্থ এবং ১৬০ পয়েন্ট নিয়ে ভারতের দিল্লি রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading