খালেদা জিয়াকে ধ্বংসের সকল পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার: ফারুক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:৪০
শেখ হাসিনার দুর্নীতি, গুম, খুন, আয়নাঘর, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়াকে ধ্বংস করার সকল পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীনদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক এ মন্তব্য করেন।
তিনি বলেন, গুম হত্যা এবং আয়নাঘরের বিচার হোক। পাশাপাশি বাংলাদেশকে অস্থির করতে এখনো আওয়ামী দোসসরা ড. ইউনূসের আশপাশে তৎপর। তাদের থেকে সতর্ক থেকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।
ইউডি/এআর

