ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাইলো ইসি

ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাইলো ইসি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:৫০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণায় ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে এই ইসি সচিবালয়। গেজেট প্রকাশ হলে পরবর্তী সময় তার শপথ আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেবে স্থানীয় সরকার বিভাগ।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। দেশে কোভিড মহামারি শুরুর পর ১৬ মে দায়িত্ব নেন তাপস। আর জুনের প্রথম সপ্তাহে প্রথম সভা হয়। সেই হিসেবে এ সিটি করপোরেশনের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে।

এর আগে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের কপি নির্বাচন কমিশনে আসার পর পর্যালোচনা করা হয়। সবশেষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের বেলায়ও একই রকম পদ্ধতি অনুসরণ করেছিল নির্বাচন কমিশন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading