প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?

প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১২:১০

‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।

এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।

‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।

‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading