জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের গৌরবোদীপ্ত ভূমিকা

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের গৌরবোদীপ্ত ভূমিকা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ মে, ২০২৫, আপডেট ১৪:২৫

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোদীপ্ত ও অনন্যসাধারণ ভূমিকা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৫ জন শান্তিরক্ষী ২৪টি দেশে ২৬টি মিশনে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আর বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গ করেছেন ২৪ জন শান্তিরক্ষী।

বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সাউথ সুদান ও সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১২৮ জন পুরুষ ও ৭১ জন নারীসহ ১৯৯ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন।

পুলিশ সদর দফতর জানায়, বাংলাদেশ পুলিশের আজকের জনমুখী পুলিশিংয়ের প্রত্যাশার পেছনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনের অনন্য সুযোগ, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্ব রয়েছে।

দেশের অভ্যন্তরে পুলিশি সেবা প্রদানের ব্রত নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের মহান আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর এদিনে পালিত হয় দিবসটি। এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading