আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:১০

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে বলে মন্তব‍্য করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন।

এসময় বদিউল আলম মজুমদার বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সেটা সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়াতেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, সেটা সময়ই বলে দেবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন না জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারও আন্তরিকভাবেই নির্বাচনের পথেই এগোচ্ছে, আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading