বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে পাকিস্তান

বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে পাকিস্তান

উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ০৯:০০

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। দলটির নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আগা। ঘোষিত এই দল এশিয়া কাপ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও খেলবে পাকিস্তান।

গত ডিসেম্বরের পর থেকে টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিকভাবে রান করলেও টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য বিবেচিত হননি। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে দলের অংশ ছিলেন তিনি। সেখানে তার স্কোর ছিল ৪৭,০ ও ৯ রান।

বাবরকে এশিয়া কাপে না রাখার একটি ব্যাখ্যাও দিয়েছেন কোচ মাইক হেসন। তিনি আসলে বাবরকে আরও উন্নতি করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে হেসন বলেছেন, ‘বাবর প্রথম ওয়ানডেতে ভালো খেলেছিল, তবে পরের দুই ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেনি। কোনো সন্দেহ নেই যে বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করার জন্য বলা হয়েছে, বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলার ধরন এবং স্ট্রাইক রেটের বিষয়ে। এগুলো নিয়ে সে খুব কঠোর পরিশ্রম করছে।’

কইভাবে ব্রাত্য হয়েছেন মোহাম্মদ রিজওয়ানও। সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোতে তার জায়গা হয়নি, যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে করেছিলেন ৫৩, ১৬ ও শূন্য রান।

আগামী ২৯ আগস্ট শারজায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজ, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এর পর আবু ধাবি ও দুবাইয়ে ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপে। পাকিস্তান পড়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

পাকিস্তানের এশিয়া কাপ দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading