দোকানে ঢুকে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই চেষ্টা, আটক ১

দোকানে ঢুকে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই চেষ্টা, আটক ১

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:২২

বরিশালের গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্য ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটক আরিফ মিয়া রাজধানীর উত্তরখানের আক্কাস আলীর ছেলে।

ঘটনার ভুক্তভোগী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকার ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, বেলা ১১টার দিকে তার বিকাশের দোকানে প্রবেশ করে আরিফ। এসময় একটি বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠাতে বলেন। তিনি টাকা পাঠানোর আগে নগদ অর্থ চাইলে আরিফ কোমরে থাকা একটি পিস্তল উচিয়ে টাকা পাঠানোর হুমকি দেয়।

এসময় তার ডাক চিৎকারে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্তর কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading