ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ১৭:৪০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফনের পর সংগঠনটি জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে হাদির ওপর হামলাকারীকে গ্রেফতারে সপ্তাহব্যাপী পদক্ষেপের প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আলটিমেটাম দেন।তিনি বলেন, ‘এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনগণকে পদক্ষেপ জানাতে হবে।’তিনি আরও বলেন, ‘কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এবং ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত সংবাদমাধ্যমে জানানো হবে।

’জানাজার আগে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা, হাদির বড় ভাইসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকালে ময়নাতদন্তের জন্য হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয় এবং পরে গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করলে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসার পর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading