আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘জোট গঠনের জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও যদি এই মানসিকতা থাকে, তাহলে এই জোটটি সফল হবে। ইনশাআল্লাহ এবার সরকার গঠন করতে পারব।’
তিনি আরও জানান, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা এখনো দলের অংশ। ‘পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই এখনও একসাথে কাজের সুযোগ আছে।’
এনসিপি কোনো আদর্শিক ভিত্তিতে নয়, বরং কৌশলগত কারণে জোটে আছে বলে মন্তব্য করেন মুখপাত্র। এছাড়া তিনি জানান, যেখানে এনসিপির কোনো প্রার্থী নেই, সেখানে ২৭০টি আসনে প্রতিনিধি পাঠিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো হবে।
তৃণমূল এলাকায়ও এনসিপি মাঠ পর্যায়ে গণভোট প্রার্থীদের সহায়তা করবে।
ইউডি/এআর

