বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষে যা জানা গেল

বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষে যা জানা গেল

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:৩৫

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ইস্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ আলোচনার পর বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। অর্থাৎ নিরাপত্তার স্বার্থে ইন্ডিয়ার মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ দল।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন।

বৈঠকে আইসিসিকে ইন্ডিয়াতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বিসিবি। এ ছাড়া কেন খেলতে যেতে চায় না সেটাও বিস্তারিত জানিয়েছে বিসিবি।

একইসঙ্গে আবারও ইন্ডিয়ার বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহবান জানানো হয়েছে।গণমাধ্যমকে বিসিবির শীর্ষ একজন পরিচালক বৈঠকে আলোচনার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিসিবির সব কথা আইসিসির সিকিউরিটি প্রধান শুনেছেন এবং পরে বিস্তারিত সিদ্ধান্তের কথা জানাবেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading