এবার সুন্দর পরিবেশ, ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল

এবার সুন্দর পরিবেশ, ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:০০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই। ২০১৮ সালের ভোটে ছিলাম আমরা। কিন্তু সে সময় আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। এবার সুন্দর পরিবেশ পেয়েছি। যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ফারাবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু উন্নয়নকাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা নির্বাচিত হলে প্রথমে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষিকার্ড দেওয়া হবে। যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ পাওয়া যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ করে দেওয়া হবে এবং বিভিন্ন এনজিওতে মায়েদের যে রয়েছে তাদের সেই রন মাফ করে দেওয়া হবে। দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।’

হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে। আপনারা কোনও ভয় করবেন না। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোন‌ও ক্ষতি হতে দেবো না।

আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।’জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত খুব বড় বড় কথা বলতেছে‌।

১৯৭১ সালে কোথায় ছিল, কাদের হয়ে কাজ করেছিল। ৭১ সালে জামায়াত পাকিস্তানের হয়ে কাজ করেছিল। জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading