নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:২৫
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি এই শপথ নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেইজে এই সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।এদিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
পরে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নবীন-প্রবীণ মিলিয়ে ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন।
ইউডি/এআর

