আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০
রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বাখরাবাদ কর্তৃপক্ষ জানায়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
ইউডি/কেএস

